তারেক রহমান-tarique rahman-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন প্রচলিত স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তন চায়। মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, “প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু ফুরিয়ে গিয়েছে। জনগণ এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন।”

আরও পড়ুন: আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন হবে: তারেক রহমান

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে।” তিনি জনগণের সমর্থন নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *