জাতিসংঘ মহাসচিব-antonio guterres-newsedge4

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্তগুলো পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে এই পদক্ষেপটি ভবিষ্যতে একটি স্থায়ী ও ব্যাপক শান্তির পথ তৈরি করতে পারে।

আজ বুধবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মহাসচিব গুতেরেস বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ কমাতে শত্রুতা অবসানকে জরুরি বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালির অচলাবস্থা কেটে যেতে পারে এবং বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক মহলে এর স্থায়িত্ব ও বাস্তবায়ন নিয়ে সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *