১৬ জুলাই রাষ্ট্রীয় শোক-newsedge24

২০২৫ সালের ১৬ জুলাই (বুধবার) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে। শহীদদের মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট

২০২৪ সালের ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। এই ঘটনার স্মরণে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে। এই দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *