সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিলেন, তিন মাসের মধ্যে তা স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।
একই সঙ্গে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।
গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রাখা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করা হয়। ফলে এ দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হয়। একই সঙ্গে ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা বাতিল করা হয়।
আরও পড়ুন: সরকারের ১০০ দিনে সুশাসনে কার্যকর উদ্যোগের ঘাটতিতে টিআইবির উদ্বেগ
২০২৪ সালের ২৫ আগস্ট সাত আইনজীবী এ রিট দায়ের করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং রিটকারীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতে যারা শুনানি করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































