ডোনাল্ড-ট্রাম্প-trump-newsedge24

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানিতে শিগগিরই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। উভয় দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে হোয়াইট হাউসে কৃষকদের সঙ্গে বৈঠকে তিনি জানান।

ট্রাম্প বলেন, “এই সস্তা আমদানির কারণে আমেরিকান কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় চাল যেভাবে ডাম্পিং করছে, তা বন্ধ করতে হবে। এটা খুব সহজ—শুল্ক আরোপ করে সমস্যা সমাধান করা যাবে।” তিনি কানাডিয়ান সারকেও একইভাবে ‘কঠোর শুল্ক’ আরোপের ইঙ্গিত দেন।

এই বৈঠকে ট্রাম্প আমেরিকান কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, “এই টাকা আসবে শুল্ক রাজস্ব থেকে। বিদেশি দেশগুলো আমাদের থেকে ট্রিলিয়ন ডলার লুট করেছে। এখন আমরা সেটা ফিরিয়ে নেব।” লুইজিয়ানার এক কৃষকের অভিযোগে উঠে আসে, ভারতীয় চাল আমদানির কারণে দক্ষিণাঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত। ট্রাম্প বলেন, “আমরা এটা দেখব। এভাবে ডাম্পিং চলতে পারে না।”

আরও পড়ুন: কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা, ঝুঁকির মুখে ট্রাম্পের শান্তি চুক্তি

ভারত-যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য গত দশকে বেড়েছে। ভারত বাসমতি চাল, মশলা রপ্তানি করে, যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা আমদানি করে। কিন্তু ভর্তুকি, বাজার প্রবেশ নিয়ে বিরোধ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *