যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান

ইরানে বৃহস্পতিবার দিনের বেলা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় একাধিক বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি গণমাধ্যম।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা- সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গত দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। তবে এখন দেশটিতে দিনের বেলাতেও হামলার খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। দেশটি এখন ওই অঞ্চলের সেতু, হাসপাতাল, কারখানা, সড়ক, পাওয়ারপ্লান্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের দক্ষিণাঞ্চল কার্যত বিচ্ছিন্ন করতে চায় মার্কিন বাহিনী। সেখানে দেশটি স্থল অভিযানেরও পরিকল্পনা করছে বলে খবর চাউর হয়েছে।

1 comment on “ইরানে দিনেও হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *