আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি।”
মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন সামাজিক ও জাতিগঠনমূ03লক কার্যক্রমে সরাসরি ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে।
শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, ২০১৩ সাল থেকে শান্তিকালীন পদক চালু হয়েছে। এবারও সেনাবাহিনী পদক, অসামান্য সেবা পদক ও বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এসব সম্ভব হয়েছে সেনাসদস্যদের দেশপ্রেম, কর্মদক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বপালনের আন্তরিকতার কারণে।
আরও পড়ুন: গণতান্ত্রিক মহাসড়কে ফিরল বাংলাদেশ – অ্যাটর্নি জেনারেল
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ জনকে ‘বিশিষ্ট সেবা পদক’ প্রদান করা হয়।



























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































