আবদুস সোবহান মিয়া গোলাপ-newsedge24

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে পুলিশ গোলাপকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। এক সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *