শিরীন শারমিন-newsedge24

জুলাই গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদনও করা হয়।

আদালত দুটি আবেদনই নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *