বগুড়া সিটি কর্পোরেশন-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বেলা ১২টায় বগুড়া পৌর ভবনে বগুড়া সিটি কর্পোরেশন এর ফলক উন্মোচন করেছেন। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন।

ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সকাল ১০টায় ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

দেশে এর আগে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। সেগুলো হলো— ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *