জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র এতে ভোট প্রদান করে।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন।
এটি বাংলাদেশের জন্য দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হওয়ার ঘটনা। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































