স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ‘ব্যবসা’ না করেন। তিনি মন্তব্য করেন, যারা জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, ভবিষ্যতে তাদের পরিণতি ইতিহাসে প্রতিফলিত হবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা একাত্তরের চেতনা বিক্রি করতো, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি গিয়ে বসে আছেন। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে কীভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটেছিল।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “জুলাইয়ের চেতনা নিয়ে ‘ব্যবসা’ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর”