সালাহউদ্দিন_আহমেদ-newsedge4

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই রায় প্রমাণ করে যে ফ্যাসিস্ট যত শক্তিশালীই হোক, যত দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে ভোগ করুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন বলেন, “এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য উদাহরণ। আর যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র না হয়, কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে।”

এর আগে একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড, মামুনর ৫ বছর কারাদণ্ড

রায় ঘোষণার পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির এই নেতা মনে করেন, এই রায় ভবিষ্যতে ফ্যাসিজম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *