হামলার শিকার-দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা-newsedge24

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার সকালে তার বাসভবনে সাপ্তাহিক জনশুনানি চলাকালীন হামলার শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জনশুনানির সময় ভিড়ের মধ্য থেকে একজন যুবক রেখা গুপ্তার দিকে এগিয়ে গিয়ে তাকে চড় মারেন এবং চুল ধরে টানেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের বয়স আনুমানিক ৩০ বছর। বিজেপির দাবি, ওই যুবক একটি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর কাছে যান এবং হঠাৎ চিৎকার করে গালিগালাজ শুরু করেন। এরপর তিনি রেখার চুল টেনে ধরে তাকে চড় মারেন।

আরও পড়ুন: আটকের ২ ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

আনন্দবাজারের প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, হামলাকারী একজন মহিলা ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর উপর হামলার বিষয়টি নিশ্চিত। কিছু সূত্রে জানা গেছে, রেখাকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়েছে।

ঘটনার পরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, নাকি অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন, তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *