তাসনিম জারা-newsedge24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তাসনিম জারা। তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে লেখেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফরম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছেন রাশেদ খান

তাসনিম জারা এনসিপির গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে পরিচিত। তার এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার আসনগুলোতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *