চট্টগ্রাম বন্দর-newsedge4

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ৪ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ১৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে না।

গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করে জানতে চান:

  • এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না?
  • কোনো অপারেটর নিয়োগের আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না?

রিটকারী বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইনের দাবি: “এনসিটিতে সব ধরনের অবকাঠামো ও সক্ষমতা রয়েছে। তারপরও সরাসরি বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নয়। এতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে।”

আরও পড়ুন: পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের সিইওকে বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *