৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। বাজেটে কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সিগারেটের দাম বাড়বে।
সিগারেটের নতুন মূল্য প্রস্তাব অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন:
- নিম্নস্তর: প্রতি ১০ শলাকা ৬২ টাকা
- মধ্যম স্তর: ৯২ টাকা
- উচ্চ স্তর: ১৬০ টাকা
- অতি উচ্চ স্তর: ২১০ টাকা
নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর উল্লেখ করে এর ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।


































































































































































































































































































































































































































































































































































































































































































