দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমেছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। আজ শনিবার (২০ জুন, ২০২৬) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল শুক্রবার দাম সমন্বয়ের পর ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। আজ তা কমে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকায় দাঁড়িয়েছে। গতকালের পর দেশের বাজারে আজ শনিবারও সোনার দাম কমার রেকর্ড হলো।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন মূল্যতালিকা নিচে দেওয়া হলো- ২২ ক্যারেট ২,২৬,৩৪০ টাকা, ২১ ক্যারেট ২,১৬,১৯২ টাকা, ১৮ ক্যারেট ১,৮৫,৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতি১,৫১,৬৯০ টাকা।


































































































































































































































































































































































































































































































































































































































































































