এডিবি-adb-newsedge24

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। শুক্রবার প্রকাশিত এডিবির ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.০ শতাংশ এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৪.৭ শতাংশ হতে পারে। এই পূর্বাভাসে ভোগব্যয় ও বিনিয়োগের পুনরুদ্ধার এবং নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার ইতিবাচক প্রভাব প্রতিফলিত হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, “বাংলাদেশ বর্তমানে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তবে নতুন সরকারের সংস্কার কর্মসূচি সামষ্টিক স্থিতিশীলতা জোরদার ও বেসরকারি খাতের আস্থা ফিরিয়ে আনার সুযোগ তৈরি করেছে।”

প্রতিবেদনের অন্যান্য গুরুত্বপূর্ণ পূর্বাভাস:

  • চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৯.০ শতাংশের কাছাকাছি থাকবে, আগামী বছর কমে ৮.৫ শতাংশ হতে পারে।
  • চলতি হিসাবের ঘাটতি জিডিপির ০.৫ শতাংশ থেকে সামান্য বেড়ে ০.৬ শতাংশ হবে।
  • প্রবাসী আয়ের প্রবাহ স্বল্পমেয়াদে স্থিতিশীল থাকবে।

তবে এডিবি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ এবং বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।

1 comment on “চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে: এডিবি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *