অর্থমন্ত্রী-আমির খসরু মাহমুদ চৌধুরী-newsedge24

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন আজ শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি অনুসারে তিনি ২০০৫-০৬, ২০২৩-২৪ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৪-২৫ অর্থবছরের অর্থনৈতিক সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ২০০৫-০৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৭৮ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়ায় ৪.২২ শতাংশ। মূল্যস্ফীতি ৭.১৭ শতাংশ থেকে বেড়ে হয় ৯.৭৩ শতাংশ। শিল্প খাতের প্রবৃদ্ধি ১০.৬৬ শতাংশ থেকে কমে ৩.৫১ শতাংশ এবং কৃষি খাত ৫.৭৭ শতাংশ থেকে কমে ৩.৩০ শতাংশে নেমে আসে। টাকার মান ডলারের বিপরীতে ৬৭.২ টাকা থেকে ১২১ টাকায় অবনমিত হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৮.৩ শতাংশ থেকে কমে ৬.৫ শতাংশে নেমেছে। সুদ পরিশোধে ব্যয় ৮৫ বিলিয়ন টাকা থেকে বেড়ে ১১৪৭ বিলিয়ন টাকায় পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে আসে।

আরও পড়ুন:  বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

অর্থমন্ত্রী অভিযোগ করেন, মেগা প্রকল্পগুলো অতিমূল্যায়িত ছিল এবং লুটপাটের মাধ্যমে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ফলে বেসরকারি খাত, এসএমই এবং তরুণদের কর্মসংস্থান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা ইতিবাচক দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *