কাতারএনার্জি-এলএনজি-010288-NewsEdge24

পারস্য উপসাগর দিয়ে চলাচলের সময় কাতার এনার্জির একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কাতার স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের ‘আল মায়েদা’ নামের এলএনজি ট্যাংকারটি পারস্য উপসাগর অতিক্রম করার সময় অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতপ্রাপ্ত হয়।

তবে এ ঘটনায় জাহাজটির কোনো ক্রু সদস্য আহত হননি। পাশাপাশি পরিবেশের ওপরও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছে কাতারএনার্জি।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে ট্যাংকারে মাইন আঘাতে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানায়, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং চলাচলের উপযোগী আছে। ঘটনার ফলে জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে।

তবে জাহাজটিতে কী ধরনের বস্তু আঘাত করেছে বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাতারএনার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *