ট্রাম্পের ছবিসহ নতুন স্মারক পাসপোর্ট-01035-NewsEdge24

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সীমিত সংস্করণের নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই ‘প্যাট্রিয়ট পাসপোর্টে’ তার গম্ভীর মুখাবয়বের প্রতিকৃতি ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। যেখানে লেখা আছে— ‘স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’”

প্রকাশিত নকশায় দেখা যায়, ডেস্কে ভর দিয়ে বসে থাকা কঠোর অভিব্যক্তির ট্রাম্পের প্রতিকৃতি। পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা। বিপরীত পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের চিত্রকর্ম এবং নিচে লেখা ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

হোয়াইট হাউস জানিয়েছে, বিশেষ ‘কাস্টম আর্টওয়ার্ক’ সম্বলিত এই স্মারক পাসপোর্ট আগামী ৬ জুলাই থেকে পাওয়া যাবে। তবে এটি সীমিত সংখ্যায় উপলব্ধ থাকবে।

এর আগে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হবে। ক্ষমতায় ফেরার পর ট্রাম্প বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত ছাপ জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *