সৌদি আরবে বিশ্বের বৃহৎ তেল শোধনাগার-newsedge4

ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার রাস তানুরা রিফাইনারিতে আঘাত হেনেছে। হামলার পর স্থাপনায় আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও রিফাইনারির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সৌদি আরামকো কর্তৃপক্ষ জানিয়েছে, রাস তানুরা রিফাইনারিতে ইরানি ড্রোনের আঘাতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বিবেচনায় রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাস তানুরা সৌদি আরামকো পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্রগুলোর একটি। এটি দৈনিক লক্ষাধিক ব্যারেল তেল শোধন করে এবং বিশ্ববাজারে সৌদি তেল রপ্তানির একটি বড় অংশ এখান থেকে যায়।

এই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে আইআরজিসি’র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল “প্রতিশোধের অংশ” এবং আরও হামলা চলতে পারে।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আভিভে ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, রিফাইনারির কার্যক্রম দ্রুত পুনরায় চালু করার চেষ্টা চলছে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে তীব্রভাবে বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *