চীন-ইরান-newsedge4

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এই অভিযানকে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে পরিচালিত ‘জঙ্গলের আইন’ হিসেবে অভিহিত করেছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে।

সোমবার (২ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে বেইজিংয়ের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ওয়াং ই বলেন, “চীন দৃঢ়ভাবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার পক্ষে অবস্থান করছে। বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে থাকবে।”

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ও তেল আভিভকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর ও বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।”

আরও পড়ুন:  সৌদি আরবে বিশ্বের বৃহৎ তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

এই বিবৃতি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে চীনের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। বেইজিং বারবার কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলে আসছে এবং আগ্রাসনের মাধ্যমে সমস্যা সমাধানের বিরোধিতা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *