নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ সালের ৫ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক ঘোষণায় এই তারিখ জানানো হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সুশীলা কার্কি সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তার দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনের তারিখ ঘোষণা এলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রাজনৈতিক সংকট নিরসন এবং একটি স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন: নেপালে সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের ঐক্যমত্য
দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার টানাপোড়েনের পর নেপালের রাজনৈতিক দলগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে একমত হয়। এর প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম ঘোষণা করা হয়। তার সরকারের প্রধান কাজ হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































