পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে। আজ মঙ্গলবার পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে কে হবেন, তা চূড়ান্ত হতে পারে।
বিজেপি সূত্র জানিয়েছে, বৈঠক তদারকি করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় আসছেন। বৈঠকের পর নির্বাচিত বিধায়করা রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।
দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন। রাজ্যে বিজেপির এই বড় জয়ের অন্যতম প্রধান কারিগর হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পরিবর্তন: সরকার গঠনের পথে বিজেপি
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আরও যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন- শমীক ভট্টাচার্য (রাজ্য বিজেপি সভাপতি ও রাজ্যসভার সদস্য) এবং অগ্নিমিত্রা পাল (আসানসোল থেকে নির্বাচিত)।
রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আজকের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “রাজনাথ সিং আসছেন, আজ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবেন”