যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থার অবসান-newsedge24

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে, যার মাধ্যমে মাসব্যাপী চলা অচলাবস্থার অবসান হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন স্কটল্যান্ডে এক বৈঠকে আলোচনায় বসেন। আলোচনার ফলশ্রুতিতে সব ইইউ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এর আগে ট্রাম্প ইইউ পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইইউকে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য তাদের বাজার উন্মুক্ত করতে হবে এবং যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর শূন্য শতাংশ শুল্ক রাখতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন এই চুক্তির প্রশংসা করে বলেন, “এই চুক্তি দুই সহযোগীর মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।” রোববার (২৭ জুলাই, ২০২৫) ট্রাম্প ও ভন দের লেয়েনের মধ্যকার আলোচনার পর এই চুক্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ বললেন লুলা দা সিলভা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এবং বিশ্ব অর্থনীতি পুনর্গঠনে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের কৌশল গ্রহণ করেছেন। ইইউ ছাড়াও তিনি যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনামের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন করেছেন। তবে, তার ঘোষিত ৯০ দিনে ৯০টি বাণিজ্য চুক্তির লক্ষ্য এখনও পূরণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *