Netanyahu-নেতানিয়াহু-newsedge24

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ড সদরদপ্তরে খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি সোমবার আইআরজিসি’র এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আইআরজিসি বলেছে, “ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

এই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।

আরও পড়ুন: কুয়েতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম, অ্যারো) সক্রিয় রয়েছে এবং তেল আভিভসহ বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, এটি ছিল “প্রতিশোধের একটি অংশ” এবং শত্রুদের বিরুদ্ধে আরও বড় অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *