থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণ-newsedge24
explosion: Death toll rises to at least 10 in Thai warehouse explosion -  The Economic Times

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ সুফান বুরির মুয়াং জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং ২ জন গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বান ফো উপজেলার বান ফো থাসাই এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক গভর্নর পিরিয়া চান্তাদিলোক এবং অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। সম্ভাব্য আরও বিস্ফোরণের আশঙ্কায় এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে আটকে পড়া সম্ভাব্য হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাইপিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই বিস্ফোরণের কারণ এখনো তদন্তাধীন। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানাটি অবৈধভাবে আতশবাজি উৎপাদন করছিল এবং এর কোনো লাইসেন্স ছিল না।

আরও পড়ুন: ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

এটি সুফান বুরি প্রদেশে আতশবাজি কারখানায় সাম্প্রতিক সময়ের তৃতীয় বড় বিস্ফোরণ। গত জানুয়ারিতে প্রদেশের সুয়ান তায়েং উপজেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছিলেন। এছাড়া, ২০২২ সালের নভেম্বরে একই প্রদেশে আরেকটি বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন।

থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক নয়। গত ১৬ বছরে দেশটিতে অন্তত ২৪টি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিধি মানার দুর্বলতা এবং অবৈধ কারখানার বিস্তার এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

তথ্যসুত্র: আনাদেলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *