ভারত থেকে কথিত অবৈধভাবে বসবাসকারী ২৫০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গত বুধবার (২ জুলাই ২০২৫) ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে তাদের ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ঢাকায় পাঠানো হয়। এই অভিযান কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হয়, এবং অনুপ্রবেশকারীদের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
এই কথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গুজরাটের বিভিন্ন শহর—আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা এবং রাজকোট—থেকে পুলিশি নজরদারিতে বাসে করে ভাদোদরা বিমান ঘাঁটিতে আনা হয়েছিল। গত দুই মাসে গুজরাট থেকে ১,২০০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জাল আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথি পরীক্ষা করে তাদের সনাক্ত করছে।
আরও পড়ুন: আসামে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশ-ইন, উদ্বেগ সিজেপির প্রতিবেদনে
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান আগামী দিনে আরও তীব্র করা হবে। বিশেষ করে বড় শহরগুলিতে অবৈধ অভিবাসীদের উপর নজরদারি জোরদার করা হচ্ছে। এছাড়া, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে অবহিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































