ফতেহ ক্ষেপণাস্ত্রে-newsedge24

টানা দ্বিতীয় দিনের মতো উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ফের অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।

রোববার (১২ জুলাই) রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার পর এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কেশম এবং খুজেস্তান প্রদেশে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কাতার জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এক শিশুসহ তিনজন আহত হয়েছে। কুয়েত জানিয়েছে তারা হামলা প্রতিহত করছে এবং জর্ডান বলছে তাদের ভূখণ্ডে তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। কুয়েতে মার্কিন রাডার সাইট, কাতারে জেট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনা এবং ওমানের দুকম বন্দরে মার্কিন নৌবাহিনীর রসদ কেন্দ্র ও জ্বালানি সুবিধা ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: হরমুজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ হবে: ট্রাম্প

আরব আমিরাত জানিয়েছে, তারা দেশের সীমান্তের বাইরে ক্ষেপণাস্ত্র হুমকি ধ্বংস করেছে। এর আগে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

1 comment on “উপসাগরীয় ৫ দেশে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *