ভারত-সেনাপ্রধান-লেফটেন্যান্ট জেনারেল-ধীরাজ শেঠ-newsedge24

ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামী ৩০ জুন অবসরে যাবেন। ওই দিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপসেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন ধীরাজ শেঠ। তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ)-র সাবেক ছাত্র। ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশন লাভ করেন তিনি।

প্রায় চার দশকের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তার কমান্ডের দায়িত্বে ছিল মরু অঞ্চলের সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলের সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরের বিদ্রোহ দমন বাহিনী। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দেন। পরে দিল্লি এলাকার জেনারেল অফিসার কমান্ডিং এবং সাউথ ওয়েস্টার্ন ও সাউদার্ন কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থামাতে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলবে হরমুজ প্রণালি

সেনা আধুনিকীকরণ ও দীর্ঘমেয়াদি রূপান্তরে তার অবদান উল্লেখযোগ্য। তিনি হায়ার কমান্ড কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং প্যারিসের কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।

1 comment on “ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *