মালয়েশিয়ার প্রধানমন্ত্রী-newsedge4

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বুধবার (২৩ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, “বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে সমবেদনা ও সংহতি জানাবেন।

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনের বিমান দুর্ঘটনায় আহতদের সহযোগিতার প্রস্তাব

দুর্ঘটনার সময় শিক্ষিকা মাহেরিন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। তবে তিনি নিজে এই ঘটনায় প্রাণ হারান। তার এই বীরত্বপূর্ণ কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রশংসিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *