মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে পরস্পরের প্রতি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালালে ইসরায়েল ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে এ আহ্বান জানান। তিনি বলেন, “ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।”
ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার এ ধরনের আলটিমেটামের খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে এবং কথোপকথন ছিল সহযোগিতাপূর্ণ।
সোমবার ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের হাইফা শহরের একটি জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আইআরজিসি এ হামলাকে বেসামরিক অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর সতর্কবার্তা দিয়েছে।
আরও পড়ুন: চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর কোনো বিকল্প নেই: ট্রাম্প
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় উদ্বেগ বেড়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































3 comments on “নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প”