ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যে ঈদুল আজহাসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে। সর্বোচ্চ আদালত বলেছে, হাইকোর্টের ওই আদেশে একটি গুরুত্বপূর্ণ ‘সংশোধন’ প্রয়োজন এবং বিদ্যমান আইন বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
সোমবার প্রকাশিত এ রায়ের মাধ্যমে তামিলনাড়ু সরকারের করা আপিলে অন্তর্বর্তীকালীন স্বস্তি মিলেছে। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের পক্ষে করা আপিলের শুনানিতে সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দেন।
এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের আগস্ট মাসের একটি সরকারি আদেশ কার্যকর করার নির্দেশ দেন। ওই রায়ে তামিলনাড়ুজুড়ে গরু জবাই কার্যত সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল।
হাইকোর্টের রায়ের পর সংখ্যালঘু সম্প্রদায় ও স্থানীয় বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করে। তাদের বক্তব্য, তামিলনাড়ুর মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে স্থানীয় বিধি মেনে ঈদুল আজহায় কোরবানি দিয়ে আসছে। একই সঙ্গে বিভিন্ন হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসব উপলক্ষে ঐতিহ্যগতভাবে পশু বলির প্রচলন রয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৭-৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর তৈরি করবে ভারত
সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের ফলে আপাতত মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তামিলনাড়ুতে বিদ্যমান আইন ও বিধিমালার আওতায় গবাদিপশু জবাই-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।







































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “তামিলনাড়ুতে গরু জবাইয়ের নিষেধাজ্ঞা স্থগিত করল সুপ্রিম কোর্ট”