সৌদি যুবরাজ-মোহাম্মদ বিন সালমান-ট্রাম্প-newsedge24

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার তাদের মধ্যে এই ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে অবহিত করেছেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি। তবে আনাদোলু এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তেহরানকে কয়েকটি প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে ডোনাল্ড ট্রাম্প

ইরান অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, মার্কিনিদের সঙ্গে যোগাযোগ শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে হয়েছে এবং তা এখন পর্যন্ত ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ। ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবগুলোকে ‘বাড়াবাড়ি ও অবাস্তবসম্মত’ বলে অভিহিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *