বাংলাদেশ ব্যাংক-newsedge24

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক ও ব্যাংকিং কোম্পানির সব কর্মকর্তা-কর্মচারীর বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সব কর্মকর্তা-কর্মচারী নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫-এ প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, এমডি ও সিইওদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দর প্রকল্পের কোরিয়ানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এর আগে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, পুলিশ, ব্যাংকসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ পদে কর্মরতদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপও সেই ধারাবাহিকতার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *