সিএনএন-এর বিরুদ্ধে মানহানির মামলা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছেন ।

সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হয়েছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বিশৃঙ্খল।

পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, আমি থাকলে (ক্ষমতায়) কখনই এমন ঘটনা ঘটত না। সারা বিশ্বে ও যুক্তরাষ্ট্রে হিন্দুদের অবহেলা করেছেন কমলা ও জো বাইডেন। ইসরাইল থেকে শুরু করে ইউক্রেন এবং সেখানে থেকে আমাদের দক্ষিণ সীমান্ত পর্যন্ত ঘটনা একটি বিপর্যয়। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে শান্তি ফিরিয়ে আনব!

আরও পড়ুনঃ নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *