দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে উত্তোলন করে জাপানে পাঠানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের বিশেষজ্ঞ দল গত ১৭-২৮ নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে এই দেহাবশেষ উত্তোলন করে। এরপর গার্ড অব অনার প্রদান করে আনুষ্ঠানিকভাবে দেহাবশেষগুলো জাপান সরকারের কাছে হস্তান্তর করা হয়।
খননকাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খনন বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
এর আগে ২০২৪ সালে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সেনার দেহাবশেষ উত্তোলন করে জাপানে পাঠানো হয়েছিল।
বাংলাদেশ ও জাপানের মধ্যে এ ধরনের মানবিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।






































































































































































































































































































































































































































































































































































































































