শেহবাজ শরিফ ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক-newsedge24

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার সৌদি আরবে সরকারি সফরে জেদ্দায় পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন।

ইসহাক দার এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, বৈঠকে উষ্ণতা, ভ্রাতৃত্ব এবং শক্তিশালী পাকিস্তান-সৌদি অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গি বিদ্যমান ছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুই দেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং সব খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

ইসহাক দার বলেন, “সৌদি আরব পাকিস্তানিদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। আমরা এই ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পিএমও জানায়, জেদ্দা সফরকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হবে।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের

প্রতিনিধি দলে ইসহাক দার ছাড়াও তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করবেন।

1 comment on “জেদ্দায় শেহবাজ শরিফ ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *