কিউবার উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পপ্রবণ নয় এমন অঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন কিউবা ছাড়াও মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পর্যন্ত অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তোয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে এমন শক্তিশালী ভূমিকম্প অত্যন্ত বিরল। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিউবায় দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে অনেক ভবন দুর্বল অবস্থায় রয়েছে, যা উদ্বেগ বাড়িয়েছে।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।



































































































































































































































































































































































































































































































































































































































