যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণাকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা স্বাগত জানিয়েছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, জি সেভেন সম্মেলন শেষ হওয়ার পরপরই জেনেভায় দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনুষ্ঠানিক স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে আরও আলোচনা অনুষ্ঠিত হবে।
কাতারের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন আবদুর রহমান আল থানি আশা প্রকাশ করে বলেন, সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে এগোতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ চুক্তির দ্রুত ও পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণায় কমল তেলের দাম
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চুক্তিকে স্বাগত জানিয়ে সতর্ক করে বলেন, স্বাক্ষরের আগ পর্যন্ত উত্তেজনা বাড়াতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও সংলাপ ও কূটনীতির মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।




































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানালো বিশ্বনেতারা”