ভারতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-newsedge24

ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলতি বছর জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারতে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সোমবার সকালে তিনি স্ত্রী উষা ভ্যান্স ও তিন সন্তানকে নিয়ে নয়াদিল্লির পালাম টেকনিক্যাল এলাকায় অবতরণ করেন। বিমানবন্দরে ভারতের কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাকে স্বাগত জানান। লোকনৃত্যশিল্পীদের মুগ্ধকর পরিবেশনা  এবং ভ্যান্সকে গার্ড অব অনার প্রদান করা হয়।

চার দিনের এই সফরে ভ্যান্স  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। এরপর তিনি মোদির আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আমেরিকা-চীন শুল্কযুদ্ধের উত্তেজনার মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে। দিল্লির পাশাপাশি জয়পুর ও আগ্রায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসনের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

সফরে ভ্যান্স সপরিবারে আগ্রা ও জয়পুরের ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। দিল্লিতে পৌঁছেই তারা অক্ষরধাম মন্দির পরিদর্শন করেছেন। ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি করলেও গত ৯ এপ্রিল তিনি ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছেন। তবে ভারতের ওপর ২৭ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। এই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে বহুবার আলোচনা হয়েছে, এবং উভয় পক্ষই আশাবাদী।

ভারত আমেরিকার কিছু পণ্য থেকে শুল্ক তুলে নিয়েছে, যাতে আমদানি পণ্যের ভারসাম্য তৈরি হয়। ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ভারত আমেরিকার পণ্যের ওপর গড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করে, যেখানে আমেরিকা মাত্র ২ শতাংশ শুল্ক নেয়। ভ্যান্সের এই সফর ভারতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ চলতি বছরের শেষে ‘কোয়াড সামিট’-এ প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফরে আসবেন। এই সম্মেলনে অস্ট্রেলিয়া ও জাপানও অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *