মির্জা ফখরুল ইসলাম আলমগীর-bnp-newsedge4

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনগুলোর আট মাসের পরিশ্রমের ফলে যা সম্ভব হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জাতীয় ঐকমত্য কমিশন ও সব রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সংস্কার কমিশনে যারা দীর্ঘদিন ধরে কাজ করে এই সনদ সবার সামনে উপস্থাপন করেছেন, তাদের প্রতি সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

আরও পড়ুন: জুলাই সনদে প্রধান উপদেষ্টা এবং রাজনীতিবিদদের স্বাক্ষর

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “এটি কেবল যাত্রার শুরু। জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, যারা দু-একজন এখনো স্বাক্ষর করেননি, তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন বলে আশা করি।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। কোনো অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্যে থেকে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে। এই লক্ষ্যে আমাদের অনেক কাজ বাকি।”

;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *