চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ-newsedge24

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছেেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। মাইক্রোবাসটি চকরিয়া ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ‘মারসা’ নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু ও নারীসহ পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

এ সংঘর্ষে আহত হন দুই পর্যটক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *