বিএনপিকে-মির্জা ফখরুল-newsedge24

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তারেক রহমানই আমাদের ভবিষৎ প্রধানমন্ত্রী।” শনিবার (৯ আগস্ট ২০২৫) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন।

সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি বলেন, “শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: রাজনৈতিক মতভেদ থাকলেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি এই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি ফ্যাসিবাদের পতনের একটি মাইলফলক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *