১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান-newsedge24

প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরছেন। তিনি ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে আগমন করবেন। দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (৩০ এপ্রিল) এই চিঠি প্রেরিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ডা. জুবাইদা রহমান ফিরে এলে ধানমন্ডি ৫-নম্বর রোডের বাসা ও রাস্তায় চলাচলের সময় পুলিশ নিরাপত্তা প্রদানের জন্য চিঠিটি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এক-এগারো সরকারের সময় ডা. জুবাইদা রহমান স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালে লন্ডনে চলে যান। তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *