পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান-newsedge4

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুরে তিনি সামরিক কবরস্থানে যান। শহীদ কর্মকর্তাদের সম্মানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর দোয়া পাঠ ও মোনাজাত করেন তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন: ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনা কর্মকর্তা শহীদ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *