জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ হলের মধ্যে ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে ৫টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন পদে জয় পেয়েছেন।
জাকসু নির্বাচনে মোট ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮% শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছাত্রদলের প্যানেলসহ পাঁচটি প্যানেল অংশ নিয়েছে, এবং কিছু প্যানেল ভোট ও ফলাফল বর্জন করেছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































