স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না-newsedge24

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে হামলার ব্যাপকতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ছিল না। তিনি জানান, “যারা অন্যায় করেছে, তারা গ্রেপ্তার হবে। কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।” এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “যার যার বক্তব্য সে দেবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সব ধরনের সতর্কতা নেওয়া হবে।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গতকাল বুধবার সংঘটিত সহিংসতার পর বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: প্রশাসন ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন নাহিদ ইসলাম

তকাল গোপালগঞ্জের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হন এবং ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজনকে ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়, যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *